হয়তো সেদিন

October 21, 2008 by nishikabbo

হয়ত সেদিন আমি-

ব্যস্ত অনেক, নেই অবসর সকাল দুপুর যামী।

তবুও হঠাৎ মনে-

উকি দিয়ে যায় স্মৃতিরা ভাবনা মনের কোনে।

চেয়ে দূরের পানে -

ভাবছি বসে তোরই কথা , ভাসছে সে সূর কানে।

 

যায় পড়ে যায় মনে-

হাসি গান ও কথার মালা গড়া সেসব ক্ষনে।

যায় যে আমার বেলা -

ভাবতে যেদিন গেছে সেসব দুঃখ শোকের খেলা।

হয়তো সে প্রহরে-

তোর কথাটি পড়ে মনে, মন যে কেমন করে।

 

আবার দেরাজ খুলে –

চুপটি করে সেই মুঠোফোন হাতেতে নেই তুলে।

ভরলো আঁখি জলে-

দিন ফেলেছি হারিয়ে আমি অভিমানের ছলে।

ভুল বলেছিস তুই-

সংগে আমি নেইনা সে আর চোখের জলে ধুই

লুকিয়ে রাখি তারে-

একটি দিনের ভাবের সেতু দুটি মনের পারে।

যেমনি করে তোকে-

বুকের দেরাজ লুকিয়ে রাখি সবার আড়াল করে।

 

সেসব অলস বেলায়-

চাইনা যেতে ফিরে, তোকে দুঃখ দেবার খেলায়

লুকিয়ে তখন থাকি-

নীল জানালায় হাত বুলিয়ে একটু আদর রাখি।

বুঝতে কি তুই পারিস?

একটু হেসে মধুর লাজে দীর্ঘনিশ্বাস ছাড়িস?

সেসব স্বপন বেলায়-

ভান ছিলোনা, জানি সেসব ভাগ্যনিঠুর খেলা।

 

আবার পুস্প ফোঁটে

বছর যে যায় কেটে-

হদয় অবুঝ আবার-

সকল দোষে দুষি তোরে, হয়না ক্ষমা আমার!